1. আপনি এক তুমুল ঝড়ের রাতে গাড়িয়ে চালিয়ে যাচ্ছেন,যখন আপনি একটি বাসস্টপ পার হবেন তখনই আপনি দেখলেন তিনজন মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন
Lateral thinking puzzles that challenge your preconceptions.
1. আপনি এক তুমুল ঝড়ের রাতে গাড়িয়ে চালিয়ে যাচ্ছেন,যখন আপনি একটি বাসস্টপ পার হবেন তখনই আপনি দেখলেন তিনজন মানুষ বাসের জন্য অপেক্ষা করছেন
2. উড়ো-ফোনকল থেকে তথ্য পেয়ে পুলিশ একজন খুনের আসামিকে ধরতে একটি বাড়িতে তল্লাশি করতে গেল।তারা জানত না সে দেখতে কেমন,কিন্তু এটা জানত যে তার নাম জন(John) এবং সে এই বাড়ির ভিতরেই আছে।পুলিশরা ভিতরে ঢুকেই দেথতে পেল একজন ছুতার মিস্ত্রী,একজন লরি ড্রাইভার,একজন মেকানিক এবং একজন ফায়ারম্যান একসঙ্গে বসে পোকার(এক প্রকারের তাস) খেলছে।কোনো প্রকার দ্বিধা বা কথাবার্তা ছাড়াই তারা তাৎক্ষণিকভাবে ফায়ারম্যানকে অ্যারেস্ট করল।তারা কিভাবে বুঝতে পারল যে তারা সঠিক লোককেই ধরেছে?
3. একজন মানুষ একটি আপার্টম্যান্টের সবচেয়ে উপরতলায় থাকেন।প্রতিদিন সকালে তিনি লিফটে করে নিচে নামেন এবং বিল্ডিং থেকে বের হয়ে যান।ফেরার সময়,সে লিফটে কেবল অর্ধেক উঠতে পারে এবং বাকিটা তাকে হেঁটে যেতে হয়-যদি না বাইরে বৃষ্টি হয়।এর ব্যাখ্যা/কারণ কি?
4. কিভাবে একটি বাচ্চা একটি বিশতলা বিল্ডিং থেকে মাটিতে পরেও জীবিত থাকতে পারে?
5. দুষ্টছেলে বাব্বিকে তার মা সাবধান করে দিয়েছিল যেন সে কখনো সেলারের দরজা না খোলে।যদি সে এটা খোলে তাহলে সে এমন জিনিষ দেখবে যা তার দেখার কথা নয়।একদিন যখন তার মা বাইরে গেল,সে সেলারের দরজাটি খুলল।সে কি দেখেছিল?
6. এক ব্যক্তি আর তার ছেলে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।লোকটি নিহত হয়েছে আর ছেলেটিকে গুরুতর আহত অবস্হায় হাসপাতালে নেয়া হলো।সেখানে যাবার পর ডাক্তার বলল আমি এই ছেলের অপারেশন করতে পারব না।কারণ সে আমার ছেলে। এটি কিভাবে সম্ভব?
7. একটি ঝুড়িতে ছয়টি ডিম আছে।ছয়জন মানুষ প্রত্যেকে একটি করে ডিম নিয়ে গেল।কিন্তু ঝুড়িতে একটি ডিম এখন ও অবশিষ্ট আছে।এটা কিভাবে হয়?