পার্শ্ব চিন্তার ধাঁধা

Lateral thinking problems that require require a little imagination to solve.

1. মাদ্রিদের কাছাকাছি এক জায়গায় একটি বড় কাঠের গুদামঘর রয়েছে। ঘরটির একদম মাঝের ছাদ থেকে একটি মৃত ব্যক্তি ফাঁসিতে ঝুলে আছে। এছাড়া ঘরটি সম্পূর্ণ খালি। তার ফাঁসির দড়িটি দশ ফুট লম্বা এবং তার পা মাটি থেকে তিন ফুট উপরে। সবচেয়ে কাছের দেয়ালটির সাথে লোকটির দূরত্ব বিশ ফুট। কাছেই অল্প কিছু পানি জমে আছে। দেয়াল বা ছাদের পিলার দিয়ে কোনোভাবেই বেয়ে ওঠা সম্ভব না। লোকটি আত্মহত্যা করেছিল। সে কিভাবে এটি করল?

সমাধান: সে একটি বড় বরফের টুকরাতে উঠেছিল এবং সেটি এতক্ষণে গলে গিয়েছে।

2. একজন মহিলার কাছে অখণ্ডনীয় প্রমাণ ছিল যে তার বোন তার স্বামীকে হত্যা করেছে। মহিলাটি এবং তার বোন দুজনই বিচারকের সামনে উপস্থিত। বিচারক রায় দিল, "এটি আমার দেখা সবচেয়ে অদ্ভুত কেস। যদিও এটি নিশ্চিতভাবেই সহজ একটি কেস, কিন্তু আমার সামনের এই মহিলটাকে কোনোভাবেই শাস্তি দেওয়া যাবে না।" এটি কিভাবে সম্ভব?

ইঙ্গিত: বোনটি বেঁচে আছে এবং তাই তাকে নিয়মমত শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু পশ্চিমা আইন অনুযায়ী কোনোভাবেই তাকে শাস্তি দেওয়া যাবে না।
সমাধান: বোন দুইজন ছিল জমজ।

3. এক গভীর ঝড়ের রাতে এক দম্পতি বিদেশে এক শহরে গাড়ি নিয়ে ছুটে যাচ্ছিল। গাড়িটি ভেঙে গিয়েছিল তাই স্বামীটিকে সাহায্যের জন্য তাদের ভাষাভাষী লোকের খোঁজে যেতে হবে। সে তার স্ত্রীকে একা গাড়িতে রেখে যেতে ভয় পাচ্ছিল, তাই সে জানালাগুলো বন্ধ করে দরজা লক করে রেখে গিয়েছিল। যখন সে ফিরে এলো, গাড়িটি সে যেমন রেখে গিয়েছিল অবস্থাতেই ছিল কিন্তু তার স্ত্রী ছিল মৃত, পুরো গাড়িতে রক্ত পড়ে ছিল এবং গাড়ির ভিতরে একজন অচেনা মানুষ ছিল। কি ঘটেছিল?

ইঙ্গিত: স্বামীটি বড়জোর কয়েক মিনিট গাড়ির বাইরে ছিল।
সমাধান: স্ত্রীটি ছিল সন্তানসম্ভবা। তারা গাড়ি চালিয়ে হাসপাতালে যাচ্ছিল। বাচ্চার জন্ম হয়ে গিয়েছিল এবং তার স্ত্রী বেঁচে থাকতে পারেনি।

4. বহুদূরের এক বাড়ির সামনে পাঁচ টুকরো কয়লা, একটি গাজর এবং একটি স্কার্ফ পড়ে আছে। কেউ তাদেরকে মাটিতে রাখেনি কিন্তু তাদের এখানে এভাবে থাকার পিছনে একটি সম্পূর্ণ যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে। এটি কি?

ইঙ্গিত: তারা বেশ কিছুক্ষণ ধরে ওখানে পড়ে আছে।
সমাধান: একটি বাচ্চা এগুলোকে তুষারমানব বানানোর জন্য ব্যবহার করেছিল। কিন্তু বরফ এতক্ষণে গলে গিয়েছে।

আমাদের অনুবাদে সাহায্য করুন

Puzzles

Site Map | Contact Us